✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বজুড়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইভি বিক্রি কমেছে ৩ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৩:৩৮:৪০ |
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে চাহিদা বাড়লেও বিক্রি কমেছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি)।

বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বজুড়ে ৪০ লাখ ইভি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। তবে মার্চে কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে।

 গত মাসে বিশ্বব্যাপী ইভির বাজারে বিক্রি হয়েছে ১৭ লাখ ৫০ হাজার গাড়ি, যা ফেব্রুয়ারির তুলনায় ৬৬ এবং গত বছরের মার্চের তুলনায় ৩ শতাংশ বেশি। বর্তমানে বাজারটিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ইউরোপ। গত মার্চে অঞ্চলটিতে প্রথমবারের মতো পাঁচ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। 

খবর ইলেকট্রেক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..