✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লেস্টার সিটি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৩:৩৩:৪৪ |
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম রেলিগেশনে থেকে শেষ করায় নামতে হয়েছিল দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। সেখানেও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটির।

গতকাল ১-০ গোলে পোর্টসমাউথের কাছে হেরে তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় লেস্টার। এদিকে কভেন্ট্রি সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে বড় ধাপ ফেলেছে মিলওয়াল। ইপসউইচকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার খেলার অপেক্ষায় তারা। অ্যালেক্স নেইলের দল দুই ম্যাচ কম খেলে ইপসউইচকে এক পয়েন্টে পেছনে ফেলেছে।



এদিকে টেবিলের তলায় থাকা লেস্টারের পতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দশ বছর আগে প্রিমিয়ার লিগ ট্রফি জেতা দলটি গত মৌসুমের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার ছয় পয়েন্ট হারিয়েছে। কিন্তু ওই শাস্তি না পেলেও তারা শেষ তিনটি দলের মধ্যেই থাকত এবং মঙ্গলবার তাদের টানা অবনমন চূড়ান্ত হতে পারে। 

লেস্টারের বাংলাদেশি তারকা হামজাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তাকে দুয়ো দেয় পোর্টসমাউথ ভক্তরা। তিনিও পাল্টা জবাব দেওয়ার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। মঙ্গলবার হালের বিপক্ষে খেলবে লেস্টার। এই ম্যাচসহ তিনটি খেলা বাকি। যে কোনো একটিতে পয়েন্ট হারালে লিগ ওয়ানে তাদের নেমে যাওয়া নিশ্চিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..