✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেয়র আতিক-সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২২, | ০৫:৪৭:০০ |

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে গুলশানস্থ নগর ভবনে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতকালে মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কোভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, দুই দেশের শহরগুলোতে যে সকল ‘বেস্ট প্রেকটিস’ রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের শহরগুলো পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগরবাসীকে আরো উন্নত নাগরিক সেবা প্রদান করতে পারে। রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির বিভিন্ন কাজের সমর্থন ও সহায়তা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির জন্য মেয়রের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। মেয়র রাষ্ট্রদূত নাথালি শিউয়াখকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার দেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..