✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১৩:২৫:৩৪ |
মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের ওপর।

সম্প্রতি এ অঞ্চলে গাড়ি বিক্রির হার উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি। নিশানের কর্মকর্তাদের মতে, যুদ্ধের আগের তুলনায় এখন গাড়ি বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির চিফ পারফরম্যান্স অফিসার গুইলাম কার্টিয়ার জানান, উপসাগরীয় অঞ্চলের বাজারে গাড়ির চাহিদা ৪০-৬০ শতাংশ পর্যন্ত কমেছে। 

চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কৌশলে পরিবর্তন আনছে নিসান। মধ্যপ্রাচ্যের জন্য তৈরি মডেলগুলো এখন অন্য বাজারের উপযোগী করে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। খবর রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..