✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ জিতলো খুলনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৮, | ০৪:২৯:৩১ |

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে জেমকন খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে পারে চট্টগ্রাম। ফলে ৫ রানের জয় পায় খুলনা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জেমকন খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ম্যাচের প্রথম বলেই নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জহুরুল ইসলাম। দলীয় ২১ রানে ফিরে যান ইমরুল কায়েস। ব্যক্তিগত ২৫ রানে দলকে বিপদে ফেলে ফিরে যান জাকির হোসেন। ভাল কিছু করার আভাস দিলেও নিজের ইনিংসকে বড় করতে পারেনি আরিফুল হক। তিনি ২৩ বলে ২১ রান করেন।

এর পর দলকে একাই টেনে নিয়ে যান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুভাগত হোম, শামিম হোসাইন ও মাশরাফি বিন মোর্ত্তজা আসা-যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন রিয়াদ। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। চট্টগ্রামের হয়ে নাহিদুল দুটি, শফিউল দুটি, মোসাদ্দেক ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে পারে চট্টগ্রাম। দলের হয়ে সৈকত আলী ৫৩, মোসাদ্দেক ১৯, লিটন দাস ২৩, সৌম্য সরকার ১২ ও সামসুর রহমান ২৩ রান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..