✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির সাথে ‘ফ্লার্ট’, নারী সাংবাদিককে কী লিখেছিলেন রোকুজ্জে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৬:৪৮:২৯ |
ফুটবলবিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের ডালপালা মেলা নতুন কিছু নয়। ২০২২ বিশ্বকাপ চলাকালে ক্রীড়া সাংবাদিক সোফিয়া মার্টিনেজের এক সাক্ষাৎকার ঘিরে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। সেসময় অভিযোগ উঠেছিল, সোফিয়া নাকি মেসির সাথে মাত্রাতিরিক্ত ‘ফ্লার্ট’ করার চেষ্টা করেছেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের পর সোফিয়া মার্টিনেজ প্রথাগত প্রশ্নের বাইরে গিয়ে মেসিকে বলেছিলেন, ‘ফলাফল যাই হোক, আপনার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না… আপনি প্রতিটি আর্জেন্টাইন মানুষের জীবন ছুঁয়ে গেছেন।’ সোফিয়ার হাসিমুখের প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এর ভিন্ন অর্থ খুঁজতে শুরু করেন।

সম্প্রতি ‘এ পুন্তো’ স্ট্রিমে সোফিয়া মার্টিনেজ নিজেই প্রকাশ করেছেন যে, সেই কঠিন সময়ে আন্তোনেলা রোকুজ্জো তাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়েছিলেন। সোফিয়া বলেন, ‘হঠাৎ করেই তিনি আমাকে মেসেজ দিলেন। তিনি লেখেন, সোফি, একদম চিন্তা করো না, এসব আজেবাজে কথায় কান দেওয়ার কোনো দরকার নেই।’



সোফিয়ার মতে, আন্তোনেলার এই একটি বার্তাই তাকে মানসিকভাবে শান্ত করতে যথেষ্ট ছিল। কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও আন্তোনেলা যেভাবে একজন পেশাদার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।

পরবর্তীতে লিওনেল মেসি নিজেও একটি সাক্ষাৎকারে সোফিয়ার সেই সাক্ষাৎকারের কথা স্মরণ করেছিলেন। মেসি জানিয়েছিলেন, ফাইনালের আগে গ্যালারিতে যখন সব মানুষের গায়ে ১০ নম্বর জার্সি দেখেছিলেন, তখন সোফিয়ার সেই কথাগুলোই তার মনে পড়ছিল।

বর্তমানে সোফিয়া মার্টিনেজ আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পরিচিত মুখ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আন্তোনেলার একটি বিশেষ সাক্ষাৎকার নিতে চান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..