✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাপ্তাই হ্রদে বিজু'র ফুল নিবেদন, নতুন বছরে সুখ-শান্তি কামনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১৭:৪৫:২১ |
কাপ্তাই হ্রদের পানিতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাঙ্গামাটির পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। রোববার (১২ এপ্রিল) ভোর থেকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাপ্তাই হ্রদে ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ উৎসব।

উৎসবে পাহাড়ি নারীরা বাহারি রঙের পিনন-হাদি আর ছেলেরা ধুতি-পাঞ্জাবি পরিধান করে কাপ্তাই হ্রদে ফুল নিবেদন ও ভাসানো উৎসবে মেতে উঠেছে। সকালে রাঙ্গামাটি শহরের তবলছড়ির কেরাণী পাহাড় এলাকায় গিয়ে দেখা গেছে, কাপ্তাই হ্রদে চাকমা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী তরুণ-তরুণীসহ নানা বয়সের লোকজন ঐতিহ্যবাহী পোশাকে কলা পাতা দিয়ে ফুল ভাসিয়েছেন। এর মধ্য দিয়ে পুরনো বছরের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি- এমনটাই প্রত্যাশা সকলের।

কেরাণী পাহাড় এলাকায় ফুল ভাসাতে আসা অর্জিতা চাকমা বলেন, বিজু আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। আজ বিজুর প্রথম দিন, ফুল বিজু। এ ফুল বিজুতে পানিতে ফুল ভাসিয়ে মা গঙ্গা দেবীর কাছে আমরা সকলে প্রার্থনা করি পুরনো বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটাতে পারি।

মৈত্রী চাকমা নামে আরেকজন বলেন, আজ আমাদের ফুল বিজু। খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল নিয়ে আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি পরে পানিতে ফুল ভাসাতে এসেছি। আমি ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেছি, নতুন বছরে আমরা যাতে সবাই সুখে শান্তিতে ভালো থাকতে পারি।

সুমন চাকমা বলেন, আমরা এদিন ভোরে বিভিন্ন বাড়ি থেকে ফুল সংগ্রহ করে নদী বা ছড়াতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে থাকি। এভাবে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে থাকি।

রাঙ্গামাটির বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংত্রাণ, চাংলান, পাতা, বিহু-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বলেন, বিজু আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এ উৎসব আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি। ফুল বিজুতে পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের সব দুঃখ কষ্টগুলো দূর করে নতুন বছরে যেন শান্তিতে বসবাস করতে পারি এ কামনা করি।

আগামীকাল ৩০ চৈত্র বিজু উৎসবের দ্বিতীয়দিন 'মূল বিজু'। এদিনে বাড়িতে বাড়িতে রান্না করা হয় পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার 'পাজন'। পাজনসহ বিভিন্ন ধরণের খাবার দিয়ে অতিথিদের পরিবেশন করা হয়। এরপরের উৎসবের তৃতীয় উৎসবের দিন হচ্ছে 'গজ্যাপজ্যা বিজু' বা নববর্ষ উৎসব, এদিনে বিশ্ব শান্তির কামনায় মন্দিরে গিয়ে প্রার্থনা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..