✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:১৫:৫৫ |
স্কটল্যান্ড জাতীয় দলের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। লিভারপুল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৫-২৬ মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে রেডসদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটবে এই অভিজ্ঞ লেফট-ব্যাকের।

২০১৭ সালে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেয়ার পর রবার্টসন ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে তিনি জিতেছেন দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ, পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ এবং কমিউনিটি শিল্ড।

তবে সাম্প্রতিক মৌসুমে দলে তার অবস্থান কমে গেছে। বোর্নমাউথ থেকে মিলোস কেরকেজ দলে যোগ দেয়ার পর রবার্টসন প্রথম একাদশে জায়গা হারান। চলতি মৌসুমে তিনি মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।



চুক্তির মেয়াদ শেষ হওয়ায় লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রবার্টসন। তিনি বলেন, লিভারপুল ছেড়ে যাওয়া সহজ নয়, কারণ এই ক্লাব তার এবং তার পরিবারের জীবনের বড় অংশ জুড়ে ছিল।

রবার্টসন বলেন, 'গত নয় বছর আমার জীবনের অসাধারণ সময়। অনেকবারই সুযোগ ছিল ক্লাব ছাড়ার, কিন্তু আমি যাইনি কারণ লিভারপুল ছাড়াটা খুব কঠিন। এই সিদ্ধান্ত নিয়ে আমি কোনো আফসোস করি না।'

রবার্টসনের বিদায়ে লিভারপুলের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব হারানোয় দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..