✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতীয় হাইকমিশনারের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৭, | ১০:২২:৫৯ |

বাংলাদেশের গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রবিবার তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যান। এছাড়া শিখা চিরন্তনে বাংলাদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

জাদুঘরে থাকা বাংলাদেশি তরুণদের সাথে আলাপকালে তিনি বলেন, ০৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি বলেন, বাংলাদেশের উদ্যমী তরুণরা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করছে। ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে তিনি তাদের সমর্থন কামনা করেন।

প্রদর্শনীগুলোতে তরুণ, নারী, পুরুষ, শিশু ও সাধারণ মানুষদের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যাদের সংগ্রামে জন্ম হয়েছিল একটি নতুন দেশ বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..