✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁদ ও পৃথিবীর নতুন রূপ প্রকাশ করলেন ‘আর্টেমিস-২’ নভোচারীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১১:১৪:৩৪ |
চাঁদের পথে যাত্রার দুই-তৃতীয়াংশ অতিক্রম করে আগে কখনো মানুষের চোখে ধরা না পরা বিরল দৃশ্য ধারণ করেছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, ১০ দিনের এই অভিযানের চতুর্থ দিনে রোববার (৫ এপ্রিল) নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ২১ হাজার কিলোমিটার দূরে এবং চাঁদ থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করছিলেন। খবর জিও নিউজের।

নভোচারীরা যে ছবিগুলো পাঠিয়েছেন, তাতে চাঁদের বিশাল ‘ওরিয়েন্টালে বেসিন’ স্পষ্টভাবে দেখা গেছে। এটি একটি বৃহৎ গহ্বর, যা আগে কেবল মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়েছিল, কিন্তু এবার প্রথমবারের মতো মানুষের চোখে সরাসরি দেখা সম্ভব হয়েছে।

নভোচারি ক্রিসটিনা কোচ বলেন, এই গহ্বরটি চাঁদের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত এবং এটি দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ।

এই অভিযানের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘লুনার প্রভাব বলয়’-এ প্রবেশ, যেখানে চাঁদের মহাকর্ষ পৃথিবীর তুলনায় বেশি প্রভাব ফেলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভোচারীরা চাঁদের চারপাশ ঘুরে ইতিহাসে সবচেয়ে দূরত্বে ভ্রমণকারী মানুষ হিসেবে নতুন রেকর্ড গড়তে পারেন।

এই মিশনে অংশ নেয়া চার নভোচারী হলেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিসটিনা কোচ ও জেরেমি হেনসেন। তাদের এই অভিযান ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি ও মঙ্গল গ্রহে যাত্রার পথ প্রস্তুত করবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..