✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’—তদন্ত চেয়েছেন সংসদ সদস্য হানজালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ২০:১০:০০ |
সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালাকে ‘জঙ্গি’ সম্মোধন করে বলে অভিযোগ করেছেন এমপি নিজেই। 

তিনি বলেন, “জানাজায় অংশ নিতে সংসদে প্রবেশের সময় একজন তাকে দেখে মন্তব্য করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।” বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। 

আজ বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে এই দাবি জানান।

এ সময় স্পিকার বলেন, ‘এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক, আমি অনুরোধ জানাব, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।’

অধিবেশনে সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালা বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি গত ২৩ মার্চ আপনার সহধর্মিণীরর জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকব, একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে ‘জঙ্গি’ এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এভাবে আসত না।” 

তিনি আরো বলেন, “একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি ও এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন সদস্যকে সংসদের সামনে ‘জঙ্গি’ বলে সম্বোধন করায় এই সংসদের মান ক্ষুণ্ন হয়েছে আমি মনে করি।”

স্পিকারকে অনুরোধ করে এমপি হানজালা বলেন, ‘আমাকে জঙ্গি বলার কারণ সম্পর্কে আমি যতটুকু বুঝি, আমার মাথায় একটি পাগড়ি রয়েছে। আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওভাবে জঙ্গি বলে সম্বোধন করেছেন। আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না। এ জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট এট আর্মসকে একটু অনুরোধ করবেন বা তাদেরকে যদি একটু নির্দেশ দিন, কারা এই কাজটি করেছে? অবশ্যই এই কাজটি এ জন্য করেছে, যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন, এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ন করার জন্য হতে পারে। ওখানে প্রশাসনের লোকজন দাঁড়িয়েছিলেন, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ন করার জন্য হতে পারে।’ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..