সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

নোবেলকে বিয়ে করতে রাজি নন ভুক্তভোগী নারী, আইনি লড়াই চলবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ১৫:৪৬:০৮ |
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী নারী। আপোষ বা বিয়ের প্রস্তাবে আর আগ্রহ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী বলেন, ‘তিনি যদি বিয়ের প্রস্তাবও দেন এখন আর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। বিষয়টি পুরোপুরি আইন অনুযায়ী আমাদের আইনজীবীরা পরিচালনা করবেন।’

তিনি আরও অভিযোগ করেন, অতীতেও আপোষের কথা বলে তাকে বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাই আর কোনো সমঝোতার পথে না গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিচার চান তিনি।

এরই মধ্যে বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের মামলায় নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের প্রতিশ্রুতি রক্ষা না করায় আদালতে জামিন বাতিলের আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন নোবেল। পরে অর্থ ফেরত না দেওয়ায় আত্মসাতের অভিযোগ ওঠে।

২০২৫ সালের আগস্টে দায়ের করা মামলায় তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, আপোষ বা ব্যক্তিগত সমাধানের পথ নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই মামলার নিষ্পত্তি চান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..