✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কসোভোকে কাঁদিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১১:০২:৪২ |
২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে রূপকথার গল্প লিখেছিল তুরস্ক। এরপর একে একে কেটে গেছে ২৪ বছর। কিন্তু বিশ্বমঞ্চের বাছাইপর্বই পার করতে পারছিল না তারা। অবশেষে অবসান ঘটল সেই অপেক্ষার। কসোভোর রাজধানী প্রিস্টিনায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল তুরস্ক।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ এগিয়ে থাকা তুরস্ক ম্যাচের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামে। তবে ঘরের মাঠে সমানে সমান লড়াই চালিয়েছে কসোভো। প্রথমার্ধে কসোভোর ফিসনিক আসলানির একটি দুর্দান্ত শট তুর্কি গোলরক্ষক উগুরকান চাকির আঙুলের ডগায় লাগিয়ে ক্রসবারে প্রতিহত না করলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।



ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৩তম মিনিটে জটলা থেকে ওরকুন কোকচুর মিস-হিট শট ব্যাক পোস্টে পেয়ে জালে জড়িয়ে দেন কেরেম আক্তুরকোগ্লু। এই এক গোল ধরে রেখেই জয় নিশ্চিত করে ভিনসেঞ্জো মন্তেল্লার শিষ্যরা।

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলা দলটি এবারের বিশ্বকাপে খেলবে গ্রুপ ‘সি’তে। সেখানে তাদের লড়তে হবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এদিকে ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়ার পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের এত কাছে পৌঁছে গিয়েছিল কসোভো।

সেমিফাইনালে স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকলেও অভিজ্ঞ তুরস্কের রক্ষণের দেয়াল ভাঙতে পারেনি বলকান এই দেশটি। ১০ বছর আগে হাইতির বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা কসোভোর জন্য এই প্লে-অফ ফাইনাল পর্যন্ত আসাটাও এক বিশাল অর্জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..