✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাঁচ মাসে রেমিট্যান্স হাজার কোটি ডলার ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০১, | ০৬:৪৯:৪৫ |

চলতি অর্থ বছরে পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে এই বছর চতুর্থবারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সর্বশেষ নভেম্বরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার, যেটা গত বছরের একই সময় ছিল ১৫৫ কোটি ডলার। আলোচ্য মাসে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে। অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১১ কোটি ডলার।

গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে একমাত্র আগস্ট বাদে বাকি চার মাসে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের উপরে এসেছে। আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ডলার।
এনিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়াল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যেটা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..