ইলিয়াস আলী কোথায় সংসদে জানতে চাইলেন স্ত্রী লুনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১১:৫২:৪০ |
গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ-সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি। 

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করে মেরে ফেলা হয়।

তাহসিনা রুশদীর ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে বলেন, ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চান তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময়, প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়। 

তিনি বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে, তাদের অবস্থান কী। তাদের পরিণতি কী।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি কী জানতে চাই। এসব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গুমের শিকার হওয়া পরিবারগুলোর পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..