✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: আইসিটির তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৯, | ০৬:০৭:৪০ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান মারা গেছেন।

রোববার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

সংস্থাটির অপর সমন্বয়ক এম সানাউল হক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আবদুল হান্নান খান। রোববার তার হার্ট অ্যাটাক হলে না ফেরার দেশে চলে যান তিনি।

বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবদুল হান্নান খান। এরপর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের (ট্রাইব্যুনালস) তদন্ত সংস্থার সমন্বয়ক হন তিনি। একপর্যায়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..