সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

১২ ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৮, | ০৫:২৭:২২ |

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা
লিখিত পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের।

গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২১ তারিখে আবেদনকারীদের বয়স হবে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা

বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..