✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশের ‘স্বর্ণ পদক’ প্রদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৭, | ০৫:১৯:৩৪ |

শুক্রবার, রাজধানীর হোটেল ইম্পিরিয়ালে বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরি থেকে অবসর এবং তাকে নিয়ে লেখা স্মৃতিচারণমূলক গ্রন্থ “শেষ বেলা”এর মোড়ক উন্মোচন উপলক্ষে “সংবর্ধনা, শ্রোতা সম্মেলন এবং ডিএক্স প্রদর্শনী” অনুষ্ঠিত হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব খুরশিদ আলম চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, অতিরিক্ত সচিব সোহরাব হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মো: আসাদুল্লাহ, উপ-সচিব শেখমুহাম্মদ রিফাতআলী, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অধ্যাপক ড. শহিদুল ইসলাম শাহীন, অধ্যক্ষ ড. মো: আব্দুল মান্নান,বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, বাংলাদেশ বেতারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মী, ঘোষক-ঘোষিকা, শিল্পী ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রোতা ও শ্রোতা সংগঠক বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য উপস্থাপক সালমা সুলতানা, ফয়সাল আহমেদ অনন্ত, তনিমা করিম, তারিক মোহাম্মদ, খান নজমে ইলাহী, ফাতেমা আফরোজ সোহেলী।

তথ্য ক্যাডারে দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদানকারী ড. মির শাহ আলমের অবসর উপলেক্ষে (সার্ক) বাংলাদেশ তাকে মাইক্রোফোনখচিত “স্বর্ণপদক” প্রদান করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..