‘আ.লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’, ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৮:৪৪:২০ |
‘আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’— শিরোনামে একটি ফটোকার্ড বিভিন্ন প্লাটফর্মে সম্প্রতি প্রচার করা হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের ছবিসহ তার বক্তব্য বলে ফটোকার্ডটি চালিয়ে দেওয়া হয়েছে। 

এ প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৫ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় একশ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে মো. ফজলুর রহমান এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। 

রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়ে সংসদ সদস্য মো. ফজলুর রহমান কোনো মন্তব্য করলে কিংবা এ বিষয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং মো. ফজলুর রহমান ‘আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..