সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

ভিয়েতনামের বিপক্ষে সমানতালে লড়াই করবে বাংলাদেশ, বিশ্বাস জামাল ভূঁইয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৬:০৭:২৪ |
র‍্যাঙ্কিংয়ের ১০৮-এ থাকা দল ভিয়েতনাম। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৭২ ধাপ। এমন ওপরের সারির দলের সঙ্গে প্রীতি ম্যাচ সাম্প্রতিক সময়ে খেলেনি বাংলাদেশ। তবু তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার আশ্বাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভিয়েতনামের বিপক্ষে এর আগেও খেলেছে বাংলাদেশ। কাল এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে তৃতীয়বারের মতো।



আজ সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখি আমরা।’

ভিয়েতনাম ম্যাচকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে তাঁর দল।

কাবরেরা বলেন, ​‘আমাদের মূল লক্ষ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

প্রতিপক্ষ ভিয়েতনাম দলে সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো নতুন ও শক্তিশালী ফুটবলারদের উপস্থিতি নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ। তবে তিনি একে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলেন, ​‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের (হোয়াং হেন) উপস্থিতিতে ভিয়েতনামের লাইনআপ এখন অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলেরই মোকাবিলা করতে পারবে।’

হামজা চৌধুরী দলে যোগ দিয়েছেন গতকাল। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কাবরেরা। তিনি বলেন, ​‘হামজা মাত্র গতকাল বিকেলে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া এবং সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তার খেলার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..