✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০ ইনিংসে ৫৫৪ রান, নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়ার বিশ্বরেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৩:৪৬:৪৩ |
আন্তর্জাতিক টি-টোয়েন্টির পুরুষ-নারী উভয় ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি সংখ্যক ৩০ বা এর বেশি রান করে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের। টি-টোয়েন্টিতে টানা ১০ ইনিংসে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে তিনি করেছেন ৫৫৪ রান। পারফরম্যান্সের দিক থেকেও অধিনায়কের এই সামনে থেকে দেওয়া নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে কিউই মেয়েরা সিরিজ জিতেছে।

গতকাল (রোববার) ঘরের মাঠ ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েদের পুঁজি ছিল ১৫৯ রানের। যা সোফি ডিভাইনের ৩৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে ৯ বল হাতে রেখেই পেরিয়েছে কিউইরা। ৩১ রান করেছেন অ্যামেলিয়া কের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পুরো টি-টোয়েন্টি সিরিজেই দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন কের। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) কেরের সংগ্রহ ৫৫৪ রান, স্ট্রাইকরেট ১৪২। পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্সে ১২টি উইকেট নিয়েছেন, যেখানে ইকোনমি রেট মাত্র ৬.৭৪।



মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন টানা সর্বোচ্চ ৯ ইনিংসে ৩০+ রানের ইনিংস করার রেকর্ড ছিল তিন ব্যাটারের। সেই কীর্তি শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও রোমানিয়ার রেবেকা ব্লেকের সঙ্গে ভাগাভাগি করছিলেন কের। গতকাল অপর দুজনকেই তিনি ছাড়িয়ে গেলেন।

আগে থেকেই ব্যাট-বল দুই বিভাগেই কিউই দলটিকে সাফল্য দিয়ে আসছেন অ্যামিলিয়া কের। সেই সুবাদে ১৫ ফেব্রুয়ারি তিনি তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পান। এরপর থেকে জিম্বাবুয়ে এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকা সিরিজেও সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। ২০২৪ সালে কিউইদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টসেরা হওয়ার পর আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারও হন অ্যামেলিয়া কের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..