✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১২:৫৫:২৪ |

সামনে ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যস্ত সূচি থাকলেও লিওনেল মেসিকে বিশ্রামে রাখার কোনো পরিকল্পনা নেই ইন্টার মিয়ামির। দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের সাফল্যের জন্য মেসির মাঠে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাকে বিশ্রামে রেখে নয়, বরং নিয়মিত খেলিয়েই দলকে এগিয়ে নিতে চান তিনি।

মাসচেরানো বলেন, ‘মেসিকে যতটা সম্ভব যত্নে রাখা হচ্ছে। তবে তিনি সেই ধরনের খেলোয়াড় যিনি মাঠে খেললেই সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই তার শারীরিক অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে এবং তার অনুভূতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মেসি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া আমাদের লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব।’

সম্প্রতি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি পুরো ৯০ মিনিট খেলেন এবং একটি গোলও করেন। এখন তিনি আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন।

বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি মেসি। তিনি জানিয়েছেন, নিজের ফিটনেস ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টিনা মার্চ আন্তর্জাতিক বিরতিতে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। অন্যদিকে স্পেনের সঙ্গে ফাইনালিসিমা ম্যাচটি বাতিল হওয়ায় বিশ্বকাপের আগে গুয়েতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..