✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুড়লো কালশীর বস্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৫, | ১২:৫৩:৫৩ |

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের পরই এবার মিরপুরের কালশী এলাকায় আগুনে পুড়েছে একটি বস্তি।

মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া বাঁধ বি ব্লকের ওই বস্তিতে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই অন্তত ৪৩টি বস্তিঘর এবং ১২টি দোকান পুড়ে যায়।

কীভাবে ওই বস্তিতে আগুন লেগেছে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। সেখানে কেউ হতাহত হননি বলে কামরুল হাসান জানান।

এর আগে, সোমবার রাত পৌনে ১২টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। সেখানে পুড়ে গেছে ২০০ ঘর ও ৩৫টির বেশি দোকান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..