✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাশিয়ার করোনা টিকা ৯৫ শতাংশ কার্যকর দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৪, | ১২:২৯:৪৯ |

রাশিয়ার করোনার টিকা স্পুটনিক-ভি ৯৫ শতাংশ কার্যকরের দাবি করেছে মস্কো। নতুন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে মঙ্গলবার ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই দাবি করেছে। এই টিকাটির কার্যকারিতা মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার টিকার সাফ্যলের সঙ্গে তুলনা করা হয়েছে।

রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভি উদ্ভাবনে অর্থায়নকারী রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ মঙ্গলবার জানান, ‘স্পুটনিক খুবই কার্যকারিতা প্রদর্শণ করেছে, ৯৫ শতাংশের বেশি। এটা নিঃসন্দেহে কেবল রাশিয়ার জন্য ইতিবাচক খবর নয় বরং সারা দুনিয়ার জন্য, সব দেশের জন্য।’

দিমিত্রিয়েভ আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এই টিকাটি দাম ১০ ডলারের চেয়ে কম হবে। যা ফাইজারের টিকার মূল্যের অর্ধেক।

দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..