✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নুনো মেন্দেসের জাদুতে নিসকে হারিয়ে শীর্ষে ফিরল পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১০:৫৯:১৮ |
লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে এসেছে পিএসজি। শনিবার (২১ মার্চ) নিসের মাঠে দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে তারা। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক নুনো মেন্দেস।

এই জয়ে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। এক ম্যাচ কম খেলেও তারা দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে নিস।



ম্যাচের শুরুতে একাধিক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না পিএসজি। তবে প্রথমার্ধের শেষ দিকে ভাগ্য খুলে যায় সফরকারীদের। ৪২ মিনিটে নিসের মিডফিল্ডার মর্গান স্যানসনের হ্যান্ডবলের পর ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন মেন্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় পিএসজি। দুর্দান্ত একক প্রচেষ্টায় বক্সে ঢুকে বল বাড়ান মেন্দেস, সেখান থেকে জোরালো শটে গোল করেন ডিজাইলে দুয়ে। ৬০ মিনিটের কিছু পর বড় ধাক্কা খায় নিস। বেপরোয়া ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউসুফ এনদায়িশিমিয়ে। তাতে ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় স্বাগতিকদের।

এরপর একাধিক আক্রমণ চালিয়ে যায় পিএসজি। একবার খভিচা খবারেৎস্খেলিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়, কারণ আক্রমণের সূচনায় উসমান দেম্বেলে অফসাইডে ছিলেন।

তবে গোলবন্যা থামায়নি প্যারিসের ক্লাবটি। ম্যাচের শেষভাগে দেম্বেলের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোল করেন তরুণ দ্রো ফের্নান্দেজ। এরপর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন ওয়ারেন জাইরে-এমেরি।

এই জয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল পিএসজি, আর নিসের জন্য বাড়ল অবনমন শঙ্কা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..