✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মতিঝিলে অজ্ঞাতপরিচয় ভবঘুরের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ২৩:৫৫:৫৯ |
রাজধানীর মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের একটি বাসার নিচ থেকে অজ্ঞাতনামা এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডের ওয়াদুদ ম্যানসনের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। সকালে ওই বাড়ির মালিক ফোন করে জানান তার বাসার নিচে একজন অচেতন অবস্থায় পরে রয়েছে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করছি, তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও তার নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..