সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বিশ্বকাপে নেই ঋতুপর্ণাদের হারানো উজবেকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ২২:৪০:০৬ |
বাংলাদেশকে হারিয়ে উজবেকিস্তান নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে। কোয়ার্টার ফাইনালে তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারে। এরপর আজ স্থান নির্ধারণী ম্যাচে ফিলিপাইনের মুখোমুখি হয় তারা।

এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ। কারণ এই ম্যাচের জয়ী দল আগামী বছর ব্রাজিলে ফিফা নারী বিশ্বকাপে খেলবে। গোল্ডকোস্টে অনুষ্ঠিত এমন ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে হারে। এতে ফিলিপাইন বিশ্বকাপ খেলার টিকিট পায়। দিনের আরেক স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে উত্তর কোরিয়া বিশ্বকাপে নাম লেখায়।

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ১২ দল অংশগ্রহণ করেছে ৩ গ্রুপে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা ২ দল কোয়ার্টার ফাইনাল খেলেছে। কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপ নিশ্চিত করেছে। চার বিজিত দল প্লে অফ খেলেছে বিশ্বকাপের জন্য। আজ দুই প্লে অফ জয়ী দলও বিশ্বকাপ নিশ্চিত করেছে।

এশিয়া কাপের ফাইনাল ২১ মার্চ। সিডনির অলিম্পিক পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..