✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোল্ডেন মনির অবৈধ অস্ত্র, মাদকসহ আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২১, | ১১:১০:২৪ |

অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদকসহ মনিরকে তার বাসা থেকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানে গোল্ডেন মনিরের ছয়তলা ভবনের একটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসাপ্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এছাড়াও তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..