✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউক্যাসলকে ৭-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১১:১৭:৫২ |
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

বুধবার রাতের ম্যাচটির প্রথমার্ধে ছিল তুমুল লড়াই। রাফিনহা ৬ষ্ঠ মিনিটে ও মার্ক বের্নালের ১৭ মিনিটের গোলে বার্সা দুবার এগিয়ে গেলেও, দুবারই নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিন ইয়ামাল।



বিরতির পর ম্যাচটি পুরোপুরি একপেশে করে ফেলে কাতালানরা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ ব্যবধান ৪-২ করেন। এরপর ৫৬ ও ৬০ মিনিটে জোড়া গোল আদায় করে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। আর ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। গোলের জন্য তাদের নেওয়া ১৮টি শটের ১৩টিই ছিল লক্ষ্যে। শেষ আটে বার্সার প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..