✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ২৩:০৫:৫৩ |
রাজধানীর শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে গুলি করে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান জানান, শহীদ মিনার উপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে ওসেকে ভর্তি দেয় চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যায় সে। 

তিনি আরও জানান, রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তিনি মারা যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..