✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিলিপাইনকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৯:০৮:০৮ |
নারী এশিয়ান কাপে শক্তিশালী জাপানের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলার পথ বেছে নিয়েছিল ফিলিপাইন। আক্রমণে প্রথমার্ধ অক্ষত রেখেছিলেন ফিলিপাইনের গোলকিপার নিনা মিওলো।

কিন্তু  প্রথমার্ধের শেষ মিনিটে ডেডলক ভাঙার পর গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে জাপানের মেয়েরা। রবিবার (১৫ মার্চ) এএফসি উইমেন’স এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়েছে জাপান। খেলার প্রথমার্ধে হয়েছে দুই গোল। বাকি ৫ গোল হয় দ্বিতীয়ার্ধে।

জাপানের হয়ে জোড়া গোল করেছেন টোকো কোগা। একটি করে গোল পেয়েছেন মিনা তানাকা, রেমিনা চিবা, মানাকা মাতসুকুবো, মোমোকো তানিকায়া এবং রিকো উইকি। 

সেমিফাইনালে জাপান পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে চীন। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়ার সামনে জাপান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..