সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

আবারও পয়েন্ট নষ্ট করে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১০:৪৩:৫২ |
এভারটনের বিপক্ষে ঘরের মাঠের জয়ে আর্সেনাল পয়েন্টের ব্যবধান নিয়ে গিয়েছিল ১০–এ। ম্যানচেস্টার সিটির জন্য তাই ওয়েস্ট হ্যামের মাঠে জয় দরকারি ছিল। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল। তাতে এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের সঙ্গে ব্যবধান খুব বেশি কমাতে ব্যর্থ ম্যানসিটি। শিরোপার দৌড়ে ক্রমে পিছিয়ে পড়ছে সিটিজেনরা।

শনিবার (১৪ মার্চ) লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দূতি গোলই হয়েছে প্রথমার্ধে ৪ মিনিটের ব্যবধানে। ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সফরকারী সিটি। ৪ মিনিট পর ওয়েস্ট হ্যাম সমতায় ফেরে কনস্তান্তিনোস মাভরোপানোসের গোলে।

এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে। এই নিয়ে টান দুই লিগ ম্যাচে পয়েন্ট হারাল সিটি। এর আগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

প্রতিপক্ষের মাঠে এদিন একচেটিয়া দাপট দেখিয়েও জয় পায়নি সিটি। ৭১ শতাংশ বল পজেশন ধরে রেখে ২১টি শট নিয়েছে সিটিজেনরা, যার ৬টি লক্ষ্যে ছিল। ওয়েস্ট হ্যাম একটি শট নিয়ে সেটি লক্ষ্যে রেখেই গোল পেয়ে গেছে।



একের পর এক আক্রমণ শানিয়ে ৩১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটিজেনরা। ওমর মারমৌসের পাস থেকে দুরূহ কোন থেকে লব শটে বল জালে পাঠান সিলভা।

মাত্র ৪ মিনিট পরেই গোল শোধ করে দেয় হ্যামাররা। জারড বোয়েনের কর্নার বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক দোনারুম্মা। হেডে বল জালে পাঠান মাভরোপানোস।

দ্বিতীয়ার্ধেও গোলের আশায় আক্রমণের বন্যা বইয়ে দিলেও আর কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ম্যানসিটি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..