✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হেফাজতের আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৫, | ১৩:৫২:২৪ |

বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী। রবিবার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানিয়েছিলেন তারা।

আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই হেফাজতের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শাপলা চত্ত্বরের ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় তাকে দীর্ঘ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে জামিনে মুক্তি পান তিনি।

এক পর্যায়ে নানা ইস্যুতে হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। বিশেষকরে আল্লামা শফীর ছেলে আনাস মাদানী ছিলেন এই মতবিরোধের কেন্দ্রে। অন্যদিকে, মাওলানা নূর হোসাইন কাসেমী এতোদিন হেফাজতের ঢাকা মহানগর শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..