✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রথমবার সংসদে গিয়েই চমক দেখালেন কায়সার কামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১৩:৪৪:৩৩ |
ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সদস্যদের কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন।

সভাপতি জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনীত প্রার্থী নেত্রকোনা–১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল। তিনি দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।

পরে প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানানো হয়। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিকালে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট।

রাজনৈতিক পরিবারের সন্তান কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার দাদা ও নানাও জনপ্রতিনিধি ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

১৯৮৮ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন এবং একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। ২০১৬ সাল থেকে দলটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে কায়সার কামাল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..