সর্বশেষ :
মজুদ তেল বাজারে ছাড়ার চুক্তি হলেও ১০০ ডলারে পৌঁছেছে দাম জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন দিবস নিয়ে পরিপত্র জারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল সুইজারল্যান্ড চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০০ মিলিয়ন ডলার ইরানকে উন্নত ড্রোন কৌশল শেখাচ্ছে রাশিয়া ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে বলল নিরাপত্তা পরিষদ নিজেদের মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১০:৪৬:৪৭ |
রিয়াল মাদ্রিদের জালে কয়বার বল জড়াবে? ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে চোট জর্জর দলটিকে নিয়ে এই প্রশ্ন কার মনে উঁকি না দিয়েছে! স্প্যানিশ ক্লাবটির ৮ জন চোটের সঙ্গে লড়ছেন। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। জুদে বেলিংহ্যাম, কামাভিঙ্গা, এডার মিলিটাও, এমনকি সিটির ‘দুঃস্বপ্ন’ রদ্রিগোরও ইনজুরি।

তবে রিয়াল মাদ্রিদ একটি গোলও হজম করেনি। জিতেছে ৩-০ ব্যবধানে। এই জয়ের নায়ক একেক সময় একেক ভূমিকায় খেলা ফেদে ভালভার্দে, হ্যাটট্রিক আদায় করতে প্রথমার্ধ পর্যন্ত সময় নিয়েছেন তিনি। ভিনিসিউস জুনিয়র পেনাল্টি মিস না করলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বড় হত। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। ইতিহাসে দ্বিতীয় লেগের ম্যাচটি ১৭ মার্চ।



সান্তিয়াগো বার্নাব্যুয় ভালভার্দে তিনটি গোল করেছেন ২২ মিনিটের মধ্যে। ২০ মিনিটে থিবো কোর্তোয়া লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন। ডানপ্রান্তে দৌড়ে গিয়ে বল ধরেন ভালভার্দে। নিকো ও’রেলি দৌড়ে আসলেও ভালভার্দেকে আটকাতে পারেননি। জিয়ানলুইজি দোন্নারুমা সামনে চলে এসেছিলেন। আলতো পাসে তাকেও পরাস্ত করেন উরুগুইয়ান ফুটবলার। এরপর খালি পোস্টে ডানপ্রান্ত থেকে আড়াআড়ি ও নিখুঁত শটে জাল খুঁজে নেন।

২৭ মিনিটে ভালভার্দেকে বল বাড়িয়ে দিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এবার বাঁপ্রান্ত থেকে আড়াআড়ি শটে গোল পান ভালভার্দে। যদিও এ যাত্রায় দোন্নারুমা ভালভার্দের সামনেই ছিলেন। তিনি হ্যাটট্রিক পূরণ করেন বিরতির ৩ মিনিট আগে।

বল নিয়ে কাড়িকুড়ির পর ভিনিসিউস ব্রাহিম দিয়াজকে পাস দেন। তখনও ডি বক্সের বাইরে ছিলেন ভালভার্দে। এক দৌড়ে বক্সে ঢুকে যান, দিয়াজ ভাসিয়ে তার সামনে বল তুলে দেন। রিয়াল মাদ্রিদ দলপতি প্রথম টাচে বল নিজের নিয়ন্ত্রণে নেন, দোন্নারুমার খুব কাছ থেকে পরের শটে জালে পাঠান।

এরপর দুদলের কেউই আর গোল করতে পারেনি। যদিও ৫৮ মিনিটে রিয়াল পেনাল্টি পেয়েছিল। ভিনিসিউসকে আটকাতে গিয়ে পা ছুঁয়ে ফেলে দেন দোন্নারুমা। সেই শট নেন ব্রাজিলিয়ান তারকাই। কিন্তু ইতালিয়ান গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে শট ফিরিয়ে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..