✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন করে শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৩, | ১২:৪২:৫৬ |

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে শিক্ষার্থীদের ভিসার আবেদন নিচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসার আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য ১৫ই নভেম্বর থেকে সময় দেয়া শুরু হবে। শুক্রবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..