✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাদক কারবারকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে যুবক খুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৭:০১:৫৬ |
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক কারবারকে কেন্দ্র করে মেহেদী হাসান অপু (২৫) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এর আগে রোববার দিবাগত রাত ১১টার দিকে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ঘটনাটি ঘটে। 

নিহত তপু ঝালকাঠি জেলার রাজাপুর থানার ছাগলকান্দা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানার কাঁচা বাজার এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদক কারবার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানতে পেরেছি। তবে বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের এক পায়ের রগ কাটা অবস্থায় ছিল। এছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য পুলিমের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..