✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৫:০০:৩১ |
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ভবনটির ছাদে কয়েকজন আটকে আছে। তাদের ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে নামানোর চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি বলেন, আগুন লাগা ভবনটি থেকে আটকে পড়া চারজনকে এখন পর্যন্ত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনের ছাদে এখনো ৫-৬ জন আটকে আছে। তাদের দ্রুত উদ্ধার করে নামিয়ে আনার জন্য ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করা হচ্ছে। আগুনের তীব্রতা কমে এসেছে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না, এখন শুধু ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

এর আগে সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..