তেজগাঁওয়ে আইল্যান্ডের সঙ্গে সিএনজির ধাক্কা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১১:৩৬:২০ |
রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আলিম (৪৮) ও যাত্রী হারুনুর রহমান (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা হ্যাপি আক্তার (২২) ও নিহত হারুনুর রহমানের স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলিম ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত হ্যাপি আক্তার ও বৃষ্টি আক্তারের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত হারুনুর রহমানের আত্মীয় নাবিল বলেন, রাত সাড়ে ১০টার দিকে সিএনজিতে তেজগাও শিল্পাঞ্চল থানা এলাকা দিয়ে মহাখালী তাদের বাসায় যাওয়ার সময় ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিএনজি চালক আলিম ও যাত্রী হারুনুর রহমান নিহত হন। এ ঘটনায় বৃষ্টি আক্তার ও হ্যাপি আক্তার দুইজনে গুরুতর আহত হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের দুইজনের অবস্থা ও আশঙ্কাজনক। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার দশ কানিয়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে সিএনজি চালক ও সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। আহত দুই নারীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..