✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৯, | ১০:৪৯:৪৮ |

ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ফ্রান্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লি ড্রায়ান কায়রো সফরকালে এই মন্তব্য করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলাম নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে ইসলাম বিশ্বে প্রবল সমালোচনার মুখে।

এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফাতেহ আল-সিসি এবং পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রাইয়ের সঙ্গে সাক্ষাত করেছেন লি ড্রায়ান

সাক্ষাতের পর লি ড্রায়ান বলেছেন, আমাদের প্রথম একটি নীতি রয়েছে সেটি হচ্ছে ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।

তিনি বলেন, আমি আরো বলতে চাই মুসলিমরা ফ্রান্সের সমাজে পুরোপুরি অংশীদার।

এছাড়া ফ্রান্সের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বার্তা হলো আমরা আমাদের মাটি সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি, সেটি হল ধর্মান্ধতা। এই হুমকি অন্যত্রও এবং এটি ‘কমন’ লড়াই। সিজিটিএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..