✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে দুবাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২২:১৪:৪৩ |
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে হামলা হচ্ছে। শনিবার রাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের শিখা দেখা যাচ্ছে। সেসব প্রতিহত করতে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে।

এতে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশের সব বাহিনী।

এদিকে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও শনিবার দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে।


তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় কোনো ক্ষতি হয়নি। নতুন করে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..