✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১১:৪৪:২৯ |
দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না। আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনই ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সবার ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। 

গতকাল শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই দেশ আমাদের সকলের, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। আমি এবং আমার সরকার যা ওয়াদা করেছি পর্যায়ক্রমে সবকিছু পূরণ করা হবে।’ 

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর শক্তি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো– উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..