সর্বশেষ :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান ইরানকে তিন পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিলো যুক্তরাষ্ট্র পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল ভারত কালিয়াকৈরে রাতে ড্রেনের ম্যানহোলে পড়ে পথচারী শিশুর মৃত্যু

ব্যাটিংয়ের মাঝে গ্যালারির দিকে তেড়ে গেলেন মিঠুন, কী হয়েছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৫:০৪:২৬ |
হঠাৎই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। তাঁর মেজাজ যে সপ্তমে চড়েছে, সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়। দক্ষিণাঞ্চলের এই ব্যাটারের মেজাজ হারিয়েছেন দর্শকের ওপর!

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে ‘দালাল-দালাল’ চিৎকার শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি মিঠুন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলছে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চলের ক্রিকেটার মিঠুন ব্যাটিং ছেড়ে তেড়ে গেলেন গ্যালারির থেকে। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল ‘দালাল, দালাল’ চিৎকার। সীমানার ধারে গিয়ে মিঠুনকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। দর্শকদের কাছে হয়তো তিনি জানতে চেয়েছেন, কেন তাঁকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য বা দুয়ো দিচ্ছেন! কিছুক্ষণ পর মিঠুন অবশ্য মুখে একটা হাসি ফুটিয়ে ফিরে এসেছেন উইকেটের দিকে। সর্বশেষ বিপিএলে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল মেহেদী হাসান মিরাজকেও।



দর্শকদের রোষানলে যে মিঠুন পড়েছেন, তার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র আছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত এক মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মিঠুনের নেতৃত্বে বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন-মেহেদী হাসান মিরাজরা।

এই ঘটনায় আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কি না, এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল মিঠুনকে। ওই ঘটনার পর থেকেই মিঠুন-মিরাজকে মাঠে প্রায় দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে, যেটা আজ রাজশাহীতেও হলো।

এ রকম পরিস্থিতির মধ্যেও মিঠুন ভালো ব্যাটিং করেছেন। উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে গেছে। মিঠুন ৭৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..