✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ২২:২৮:০১ |
সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। এরপর থেকেই বেশ সমালোচিত হচ্ছেন দেশটির ক্রিকেটাররা। সমালোচনা থেকে বাদ পড়ছেন না তাদের পরিবারের সদস্যরাও। পাকিস্তানি সমর্থকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার স্ত্রী সাব্বা মানজার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পরই শুরু হয় সমালোচনা। সেই পরাজয়ে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়ে পাকিস্তানের। সালমানের স্ত্রী সাব্বা লেখেন, “আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’’ যদিও কিছুক্ষণ পরই তিনি পোস্টটি মুছে দেন তিনি।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন অধিনায়ক সালমান আগাও। তিনি জানান, ব্যাট হাতে ভালো শুরু করেও দল শেষটা ভালো করতে পারেনি। ৯ উইকেটে ১৬৪ রানেই থেমে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ইংল্যান্ডের অধিনায়কের প্রশংসা করে আগা বলেন, মাঝেমাঝে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। ব্রুক দারুণ খেলেছেন। আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু তাকে থামানো যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..