✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪ সরকারি কলেজের বকেয়া বেতন-ভাতায় ১৪ কোটি টাকা বরাদ্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১১:০৯:৫৭ |
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নতুন সরকারি করা ৪ কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ও ভাতা বাবদ ১৪ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা এক আদেশে এই অর্থ মঞ্জুর করা হয়।

আদেশ অনুযায়ী, এই বরাদ্দ ‘১২৫০২০৭০০০০০০-সরকারি মহাবিদ্যালয়সমূহ’ খাত থেকে ‘৩১-কর্মচারীদের প্রতিদান’ শিরোনামে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলো হলো— সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজ, পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয়, রাজশাহীর দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ এবং দিনাজপুরের হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ।

বরাদ্দের বিবরণী থেকে জানা যায়, সবচেয়ে বেশি ৭ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ পেয়েছে দিনাজপুরের হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ। এছাড়া পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয় ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা, সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজ ২৯ লাখ ১৯ হাজার টাকা এবং রাজশাহীর দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ ৪৯ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ পেয়েছে।

তবে মাউশির আদেশে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো শিক্ষক-কর্মচারী এই সময়ে এমপিও বাবদ বেতন-ভাতা পেয়ে থাকেন, তবে তা সমন্বয় করতে হবে। আবার প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বেতন নিয়ে থাকলে সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এছাড়া ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং উদ্বৃত্ত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে বলেও জানানো হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..