✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা, মাইক্রোবাসের চালকসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৫:৩২:১৯ |
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুইজনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শাহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।

ওসি ইকবাল বাহার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..