✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ বাংলাদেশের দুর্গাপূজা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৪, | ১১:১৫:৪৪ |

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজা অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার আদর্শ উদাহরণ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সাধারণ মানুষ, সব ধর্মের মানুষের এ রকম এক হয়ে দুর্গাপূজা আয়োজন দেখে তিনি অভিভূত।

ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপূজার গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সংগীতা দোরাইস্বামীও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..