✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ১৬:০৮:৫৭ |
রাজনীতির মাঠে বক্তৃতা অনেকেই দেন কিন্তু অভিযোগ শোনার দরজা খুলে দেওয়ার সাহস সবার থাকে না। সেই জায়গায় এক ভিন্ন উদ্যোগ নিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, দখলবাজি ও যেকোনো অপরাধের তথ্য সরাসরি জানাতে চালু করেছেন একটি বিশেষ ওয়েবসাইট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। সেখানে তিনি ঠাকুরগাঁও-১ আসনের নাগরিকদের উদ্দেশে লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।

তিনি আরও উল্লেখ করেন, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধনের পর থেকেই বিপুল সাড়া মিলেছে। ইতোমধ্যে অনেক অভিযোগ ও বার্তা এসেছে। সেগুলো তার টিম যাচাই-বাছাই ও সংকলন করছে। খুব শিগগিরই প্রতিটি বার্তার জবাব দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির ভয় অনেক সময় প্রকাশ্যে কিছু বলতে পারি না। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি জানাতে পারলে অন্তত একটা ভরসা পাওয়া যায়। যদি সত্যিই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা বড় পরিবর্তন হবে।

রোকসানা বেগম নামে এক শিক্ষক বলেন, জনপ্রতিনিধি সরাসরি অভিযোগ শোনার প্ল্যাটফর্ম চালু করেছেন, এটা ইতিবাচক দৃষ্টান্ত। মানুষ যেন নিরাপদে অভিযোগ জানাতে পারে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আব্দুল কাদের নামে এক যুবক বলেন, অনলাইনে অভিযোগ নেওয়া সময়ের দাবি। তবে শুধু মেসেজ নিলেই হবে না, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মানুষ ফলাফল দেখতে চায়।

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে কথা বললে সমস্যা আরও বাড়ে। ওয়েবসাইট থাকলে অন্তত উপরে জানানো যায়। আমরা চাই, অভিযোগ দিলে যেন পরিচয় গোপন রাখা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..