✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১১:০৯:৫৮ |
লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লক্ষবার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফর্মালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হোলো- হায় আল্লাহ! এই জাহেদকেই এতোদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল! 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তিনি তার ভেরিফায়েড একাউন্টের এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নাই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক ওপরে ওঠে - সে সত্যিই গর্ব অনুভব করে - তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অব আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা ওপরে ওঠে - সে বিট্রেড ফিল করে, ভায়োলেটেড ফিল করে। এবং এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারো কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব - এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেন্সাস নাই। 

ফাহাম লেখেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ওয়ান অব আস না। তা না হলে আপনার খবর আছে। 

তিনি লেখেন, আমি জানি আপনি মনে করেন যে, এই ফেনোমেনন কী- সেটা আপনি জানেন। সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতোটা - আপনি নিজে বিখ্যাত/সফল না হলে কোনোদিনও বুঝতে পারবেন না। 

ফাহাম আব্দুস সালাম লেখেন, উপার্জনকে ব্লাড মানি মনে করার এমন সদাপ্রস্তুতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা - আমি জানি না। আপনার সারা জীবনের পার্সোনাল রিলেশনশিপ ও অর্জনকে জলাঞ্জলি দিয়ে ওপরে উঠতে হবে। ভাত ও হিংসা - এই দুটো ড্রাইভ দিয়ে আপনি অন্তত আমাদের ৯০ শতাংশ কর্মকাণ্ডকে ব্যাখ্যা করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..