সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

চলছে অস্ত্রোপচার, সকলের কাছে দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৯:৫২:৪৩ |
ভালো নেই ছোটপর্দার পরিচিতি মুখ তানিয়া বৃষ্টি। বেশকিছু দিন ধরে এই অভিনেত্রী নানাভাবে অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠাণ্ডা লেগে থাকতো তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে।

রবিবার বিকেলে চিকিৎসকের পরামর্শে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে।

দেশের একটি গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, রবিবার বিকেল সাড়ে চারটায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, রাত আটটা পর্যন্ত চলবে।

চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চাননি। এজন্য তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।



শনিবার সন্ধ্যায় ভেরিফায়েড ফ্যান পেজ থেকে দেয়া এক পোস্টে তানিয়া জানিয়েছিলেন, তার মাথায় সার্জারি করতে হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির অসুস্থতার ব্যাপারে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।

তানিয়া বৃষ্টির অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার সময় যেন কোনো শুটিং ডেট বা কাজের ব্যাপারে ফোন বা বার্তা দিয়ে তাকে কোনো ধরনের বিরক্ত করা না হয়। তার বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। সুস্থ হলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

নাটকে অভিনয় করলেও গেল বছর রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সিনেমাটি কাজ প্রায় শেষের দিকে। চট্টগ্রামের একটি মর্মান্তিক নারী ও শিশু নির্যাতনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..